কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমার বাবা ছোটকাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসেবে থাকে, তাদের সব ধরনের দেখাশোনা করে এবং তাদের যেকোনো আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা আমার বাবাকে তাদের সম্পত্তি লিখে দিয়েছে, এটা গ্রহণ করা জায়েয হবে কি? তাছাড়া তাদের ওয়ারিছ আছে তাদের তেমন খোঁজখবর, দেখাশুনা করে না।

উত্তর: যদি তারা জীবিত ও সুস্থ অবস্থায় স্বেচ্ছায় নিজেদের মালিকানাধীন সম্পত্তি আপনার বাবাকে দান করতে চায়, তাহলে সর্বোচ্চ এক-তৃতীয়াংশ দিতে পারে। এক-তৃতীয়াংশের বেশি দেওয়া যাবে না (ছহীহ বুখারী, হা/৫৬৬৮)। ওয়ারিছরা তাদের দায়িত্ব পালনে অবহেলা করলে তারা দায়ী থাকবে, কিন্তু তাদের বঞ্চিত করে এর চেয়ে বেশি সম্পদ দিলে তা হবে যুলম এবং দাতা গুনাহগার হবে।

প্রশ্নকারী : আসাদুজ্জামান

চিরিরবন্দর, দিনাজপুর।

Magazine