কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): ভাবী তার দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে কি? না ধুয়ে দিলে শাশুড়ি রাগ করে। করণীয় কী?

উত্তর: দেবর ভাবীর কাছে মৃত্যু সমতুল্য গায়রে মাহরাম (ছহীহ বুখারী, হা/৫২৩২; ছহীহ মুসলিম, হা/২১৭২)। তাই তার সাথে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা বা তার খেদমত করা বাধ্যতামূলক নয়। তবে যদি পর্দা বজায় থাকে, কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং শুধু পারিবারিক সহযোগিতা হিসেবে দেবরের কাপড় ধৌত করতে পারে। এই শর্তে যে, এটিকে দায়িত্ব বা বাধ্যবাধকতা বানানো যাবে না।

প্রশ্নকারী : শারমিন

নাটোর।


Magazine