কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : মৃত ব্যক্তিকে রাতে দাফন করার প্রমাণ কি?

উত্তর : মৃত ব্যক্তিকে যেকোন সময় দাফন করা যায়। তাছাড়া মৃত ব্যক্তিকে রাতে দাফন করার পক্ষেও স্পষ্ট হাদীছ রয়েছে। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি মারা গেল। যার অসুস্থতার সময় আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ-খবর রাখতেন। তার মৃত্যু হয় এবং রাতেই লোকেরা তাকে দাফন করেন। সকাল হলে তারা (এ বিষয়ে) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খবর দেন। তিনি বললেন, আমাকে খবর দিতে তোমাদের কিসে বাধা দিল? তারা বলল, তখন ছিল রাত এবং গাঢ় অন্ধকার। তাই আপনাকে কষ্ট দেয়া আমরা পসন্দ করিনি। তিনি ঐ ব্যক্তির ক্ববরের নিকট গেলেন এবং তার জন্য জানাযার ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/১২৪৭)।

আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine