কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : গোশতের ভিতরে যে ‘আল্লাহ’ লেখা দেখা যায়। এর অলৌকিক্ত কী এবং তাতে বিশ্বাস করা যাবে কি?

উত্তর : গোশতে কখনো اللهُ ‘আল্লাহ’ লেখা থাকবে না। এমনটি যদি কেউ দেখে বা মনে করে তাহলে তা তার চোখের ধাঁধা মাত্র। মহান আল্লাহ গোশতের মধ্যে اللهُ ‘আল্লাহ’ শব্দ লিখে তাঁর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ করবেন একথা ঠিক নয়। বরং আসমান-যমীন, চন্দ্র-সূর্য ইত্যাদি সবই তাঁর অসীম ক্ষমতা প্রকাশের বড় মাধ্যম ও নিদর্শন।

-হাবীবুর রহমান

পুঠিয়া, রাজশাহী।


Magazine