কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : ঈদের ছালাত আদায় করার জন্য কি ঈদগাহের জমি ওয়াক্বফ হতে হবে?

উত্তর : ঈদের ছালাত আদায়ের জন্য ঈদের মাঠ ওয়াক্বফ হওয়া যরূরী। যেমন মসজিদের জন্য জমি ওয়াক্বফ হওয়া যরূরী (ছহীহ বুখারী, হা/৪২৮)। তবে যখন ঈদের ছালাত আদায়ের জন্য নির্ধারিত কোন জায়গা থাকবে না, তখন যেকোন স্থানে ঈদের ছালাত আদায় করতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সমগ্র যমীনকে আমাদের জন্য সিজদার স্থান এবং মাটিকে পবিত্র করে দেয়া হয়েছে’ (ছহীহ মুসলিম, হা/৫২২; মিশকাত, হা/৫২৬; ছহীহ আবুদাঊদ, হা/৪৮৯)।

-আহমাদ যুবাইর

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine