উত্তর : জ্বি, কোন স্থানে যদি আউয়াল ওয়াক্তে মসজিদে ছালাত আদায় করা না হয়, সে ক্ষেত্রে উচিত হবে সুন্নতের উপর আমল করার জন্য আউয়াল ওয়াক্ত ছালাত আদায় করা। প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে ছালাত আদায় করা সম্পূর্ণরূপে শরী‘আত সম্মত। আবু যার রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘যখন তোমার উপরে এমন শাসক আসবে, যারা ছালাতকে তার নির্ধারিত সময় থেকে পিছিয়ে দিবে অথবা বললেন, ছালাতকে মেরে ফেলবে, তখন তুমি কী করবে? আমি বললাম, আমাকে কী করার আদেশ দিচ্ছেন? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সময়মত ছালাত পড়ে নিবে। এরপরে যদি তাদের সাথে সেই ছালাত পাও, তাহলে তাদের সাথে আবার পড়ে নাও। সেটা বললেন, সেটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে’ (ছহীহ মুসলিম, হা/৬৪৮; মিশকাত, হা/৬০০)।
- হাজী সারোয়ার
চর ফ্যাশন, ভোলা।
