উত্তর: খাসি কুরবানী করাই উত্তম। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানী করেছেন। আয়েশা ও আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানী করার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি শিং বিশিষ্ট মোজাতাজা বড় সাইজের দুটি সুদর্শন খাসি করা ভেড়া ক্রয় করতেন। যার একটি যবেহ করতেন তাঁর উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে। আর অন্যটি যবেহ করতেন তাঁর ও তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে (ইবনু মাজাহ, হা/৩১২২; ইরওয়াউল গালীল, ৪/৩৫১; আবূ ইয়া‘লা, ২/১০৫)।
প্রশ্নকারী : মকুল মিয়া
পাবনা।
