উত্তর : মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে কবর দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে না জেনে কবর দেওয়া হলে সেই কবরকে অন্যত্র স্থানান্তর করতে হবে (ছহীহ বুখারী, ১৩৫১-৫২ ‘কবর হতে লাশ বের করা যায় কি’? অনুচ্ছেদ-৭৭, ‘জানাযা’ অধ্যায়-২৩)। আর যদি সেই কবর ৬০-৭০ বছরের অধিক পুরাতন হয় তাহলে মাটির সাথে সমান করে দিতে হবে এবং ঐ স্থান সাধারণ স্থানের মত ব্যবহার করতে হবে (ফিক্বহুস সুন্নাহ, ১ম খ-, ৩০১ পৃঃ)। অতঃপর কবর সমান করার পরে সেখানে মসজিদ নির্মাণ করা যায় (ফাতাওয়া আস-সাবাকাতিল ইসলামিয়া, ৯ম খ-, ২৮৬০ পৃঃ; মাজমূ‘উল ফাতাওয়া, ২২তম খ-, ১৯৪ পৃঃ)। উল্লেখ্য যে, কবরগুলো স্থানান্তরিত না করা পর্যন্ত উক্ত মসজিদে ছালাত জায়েয হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে ও কবরমুখী হয়ে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭২)। তাছাড়া কবরের মাঝেও ছালাত আদায় করা নিষেধ (ছহীহ ইবনু হিববান, হা/১৬৯৮, ২৩১৫, ২৩ ২২, সনদ ছহীহ)। অতএব, কবর মসজিদের জমির যেদিকেই থাক না কেন সেখানে ছালাত জায়েয হবে না (ফিকহুস সুন্নাহ, পৃঃ ৩৫৭; ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ২/১৫৫ পৃঃ)।
-বেলালুদ্দীন
মোহনপুর, রাজশাহী।
