উত্তর: সামুদ্রিক প্রাণী যা পানিতে বসবাস করে, তা কাঁকড়া হোক বা অন্য প্রাণী হোক তা খাওয়া এবং তা দিয়ে ব্যবসা করা হালাল; তবে ব্যাঙ ব্যতীত। এমনকি এগুলো মারা গেলেও খাওয়া যায়। জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‘সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল’ (আবূ দাঊদ, হা/৩৮৮; মুসনাদে আহমাদ, হা/৭২৩২)।
-তাওসীফ ইনান
উত্তরা, ঢাকা।
