কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : সক্ষম ব্যক্তি বসে ছালাত আদায় করতে পারে কি?

উত্তর : সক্ষম ব্যক্তিকে ফরয ছালাত দাঁড়িয়েই আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ছালাত দাঁড়িয়ে আদায় করো, না পারলে বসে, না পারলে পার্শ্বদেশের উপর ভর দিয়ে’ (ছহীহ বুখারী, হা/১১১৭; মিশকাত, হা/১২৪৮)। তবে নফল বা সুন্নাত ছালাত বসে আদায় করতে পারে। এক্ষেত্রে তার ছওয়াব কম-বেশি হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দাঁড়িয়ে ছালাত আদায় করা উত্তম। যে ব্যক্তি বসে ছালাত আদায় করে, সে ব্যক্তি দাঁড়িয়ে ছালাত আদায়কারীর অর্ধেক ছওয়াব পাবে। আর যে ব্যক্তি শুয়ে ছালাত আদায় করে, সে বসা ব্যক্তির অর্ধেক ছওয়াব পাবে’ (ছহীহ বুখারী, হা/১১১৫-১১১৬; মিশকাত, হা/১২৪৯)। তবে অসুস্থ ব্যক্তি তার শারিরীক সুবিধানুযায়ী ছালাত আদায় করবে। এক্ষেত্রে তার ছওয়াব কম-বেশি হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ছালাত দাঁড়িয়ে আদায় করো, না পারলে বসে, না পারলে পার্শ্বদেশের উপর ভর দিয়ে’ (ছহীহ বুখারী, হা/১১১৭; মিশকাত, হা/১২৪৮)।

-সাদ্দাম হোসেন

ঘোড়াঘাট, দিনাজপুর।


Magazine