কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : পায়ে মেহেদী ব্যবহার করা যাবে কি?

উত্তর : পুরুষের খুশবু হলো যার রং গোপন থাকবে এবং সুগন্ধি প্রকাশ পাবে। আর মহিলাদের খুশবু হলো যার রং প্রকাশ পাবে এবং সুগন্ধি গোপন থাকবে’ (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭-১৮; মিশকাত, হা/৪৪৪৩, সনদ ছহীহ)। যেহেতু মেহেদী দৃশ্যমান বস্ত্ত, সেহেতু তা পুরুষের জন্য হাতে-পায়ে ব্যবহার করা যাবে না’ (ফাতাওয়া লাজনা দায়েমা, ৫/২১৮)। তবে তারা পাকা চুল ও দাড়িতে তা ব্যবহার করতে পারে’ (তিরমিযী, হা/১৭৫৩; আবুদাঊদ, হা/৪২০৫; মিশকাত, হা/৪৪৫১)। পক্ষান্তরে মেয়েদের জন্য তা হাতে-পায়ে ব্যবহার করা জায়েয। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক মহিলা হাতে চিঠি নিয়ে পর্দার আড়াল হতে হাত বাহির করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে ইশারা করল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত গুটিয়ে নিলেন এবং বললেন, আমি জানি না! এটা কি কোনো পুরুষের হাত না কোনো নারীর হাত? তখন মহিলাটি বলল, বরং এটা মহিলার হাত। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি তুমি নারী হতে, তাহলে অবশ্যই মেহেদী দ্বারা হাতের নখগুলো পরিবর্তন করতে’ (আবুদাঊদ, হা/৪১৬৬; নাসাঈ, হা/৫০৮৯)। তবে তা পর-পুরুষকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করা যাবে না।

-সারমীন নীলা

নীলফামারী সদর।


Magazine