কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : মহিলাদের যে তা‘লীমী বৈঠক হয় তাতে অংগ্রহণ করা ও এয়ানত দেয়া যাকে কি?

উত্তর : প্রচলিত এই তা‘লীমী বৈঠক শরী‘আত সম্মত নয়। কারণ তা‘লীমী বৈঠক মূলতঃ পুরুষদের উপর; মহিলাদের উপরে নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দিন নির্ধারণ করেছিলেন। সেখানে তিনি যেতেন এবং তাদেরকে তা‘লীম দিতেন (ছহীহ বুখারী, হা/১০১)। কখনো তিনি এমন বৈঠকে আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে পাঠাননি। তবে কোন শিক্ষিতা মহিলার কাছে গিয়ে পার্শবর্তী মহিলারা দ্বীনী মাস‘আলা-মাসায়েল জেনে নিতে পারে। যেমন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মহিলারা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর মাধ্যমে শারঈ বিধি-বিধান জেনে নিতেন (ছহীহ বুখারী, হা/৩২১;তিরমিযী, হা/৩৮৮৩; মিশকাত, হা/৬০৮৫)। তাছাড়া (ক) এ ধরনের বৈঠকে অধিকাংশ মহিলা পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ থেকে আলোচনা করে না। (খ) তারা স্বামীর সংসারের প্রতি অনুৎসাহিত করে (গ) বাড়ীর প্রয়োজনীয় কাজ ত্যাগ করে বৈঠকে অংশগ্রহণ করাকে যরূরী মনে করে (ঘ) দাওয়াত দেওয়াকে তারা পুরুষদের ন্যায় ফরয মনে করে।

-সুলতানা আফরোজ

নুরুল্লাবাদ, নওগাঁ।


Magazine