উত্তর : হিজড়ারা সাধারণত পুরুষের অন্তর্ভুক্ত (ছহীহ বুখারী, হা/৫৮৮৬)। অতএব তাদের অঙ্গ-প্রত্যঙ্গ যদি নারীর সাদৃশ্য না হয়, পুরুষ সমাবেশে বসবাস করে এবং ইমাম হওয়ার যোগ্যতা রাখে তাহলে তারা ইমামতি করাতে দোষ নেই। তবে মহিলাদের সাদৃশ্য হোক বা না হোক কোন অবস্থাতেই তারা মহিলাদের ইমামতি করতে পারে না। কেননা রাসূল (ছাঃ) তাদের থেকে পর্দা করতে বলেছেন (ছহীহ বুখারী, হা/৪৩২৪)।
-বায়েজীদ
বৃ-কুষ্টিয়া, বগুড়া।
