কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : পেশাব-পায়খানা শেষে ওযূ করা কি বাধ্যতামূলক?

উত্তর : না, পেশাব-পায়খানা শেষে ওযূ করা ব্যধ্যতামূলক নয়। রাসূল (ছাঃ) বলেন, ‘আমি যখন পেশাব করব, তখনই ওযূ করার জন্য আদিষ্ট হয়নি। যদি আমি সর্বদা এরূপ করি, তাহলে তা সুন্নাত হয়ে যাবে (ছহীহুল জামে‘, হা/৫৫৫১; আল-জামেঊছ ছগীর, হা/৪৮৮)। তবে ওযূ করা ভাল। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ছাঃ) যখন পায়খানায় যেতেন, তখন আমি তাঁর জন্য ছোট পাত্রে অথবা চামড়ার পাত্র ভরে পানি নিয়ে যেতাম। তিনি ইস্তেঞ্জা করতেন, অতঃপর মাটিতে তাঁর নিজ হাত মুছতেন। অতঃপর আমি আরেক পাত্র পানি নিয়ে আসতাম, তিনি তা দ্বারা ওযূ করতেন (আবুদাঊদ, হা/৪৫; মিশকাত, হা/৩৬০)।

-বায়েজীদ

বৃ-কুষ্টিয়া, বগুড়া।


Magazine