উত্তর : বগলের লোম তুলে ফেলা সুন্নাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দশটি বিষয় হল স্বভাবের অন্তর্গত, গোঁফ ছাঁটা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরা সমূহ ধৌত করা, বগলের লোম তুলে ফেলা, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা ও ইস্তিঞ্জা করা। বর্ণনাকারী বলেন, দশমটা আমি ভুলে গেছি। সম্ভবতঃ সেটা কুলি করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২৬১; আবুদাঊদ, হা/৫৩; তিরমিযী, হা/২৭৫৭; ইবনু মাজাহ, হা/২৯৩; মিশকাত, হা/৩৭৯)। এসব কাজ সকল নবী-রাসূল করতেন বলে একে নবীদের সুন্নাত বলা হয়। উল্লেখ্য, কেউ যদি একান্তই তুলতে অক্ষম হয় তাহলে যেকোন উপায়ে তা পরিষ্কার করতে পারে। কারণ, আল্লাহ দ্বীনের ব্যাপারে কোন কঠোরতা আরোপ করেন নাই (সূরা হজ্জ, ৭৮) (ফাতাওয়া লাজনা দায়েমা, ৫/১৭১)।
-তাসনুভা
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
