কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): আমার ছেলে মুশফিক আহসান। বয়স ১১ বছর। আমি এবছর তার পক্ষ থেকে একটি গরু কুরবানী করতে চাই। প্রশ্ন হলো, এভাবে কুরবানী করা যাবে কি?

উত্তর: উক্ত ব্যক্তি তার, তার ছেলে ও পরিবারের পক্ষ থেকে কুরবানী করবে। এক্ষেত্রে নিদির্ষ্ট করার প্রয়োজন নেই। আতা ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, আবূ আইয়ূব রাযিয়াল্লাহু আনহু-কে আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় কুরবানীর বিধান কেমন ছিল? তিনি বললেন, কোনো লোক তার ও তার পরিবারের সদস্যদের পক্ষে একটি ছাগল দ্বারা কুরবানী আদায় করত এবং তা নিজেরাও খেত, অন্যান্য লোকদেরকেও খাওয়াত (তিরমিযী, হা/১৫০৫)। পশু কুরবানীর সময় নাম উল্লেখ করতে পারে, যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন (ছহীহ মুসলিম, হা/১৯৬৭)। হাদীছে এসেছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যবেহ করলেন এবং বললেন, بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ ‘আল্লাহর নামে। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার ও তাঁর উম্মতের পক্ষ হতে এটা কবুল করে নিন’ (ছহীহ মুসলিম, হা/১৯৬৭)।

প্রশ্নকারী : মোরসালিন আহসান

ঢাকা।


Magazine