উত্তর : ঘুমানোর সময় সুন্নাত হল, দু‘আ পড়ে ডান কাতে শোয়া। বারা ইবনু আযিব রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘যখন শয্যায় আশ্রয় নিতেন তখন ডান পার্শ্বের উপর শুইতেন (ছহীহ বুখারী, হা/৬৩১৫; ছহীহ মুসলিম, হা/২৭১৪; মিশকাত, হা/২৩৮৪-৮৫)। তবে কোন্ দিকে পা বা মাথা থাকবে সে ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। অতএব যেকোন দিকে মাথা ও পা রেখে শয়ন করা যায়। এতে কোন শারঈ বাধ্যবাধকতা নেই।
প্রশ্নকারী : আসাদুযযামান
কলারোয়া, সাতক্ষীরা।
