উত্তর : কুরআনের আয়াত ও হাদীছ সম্বলিত লিখিত বই পুস্তক ওযূ ছাড়া স্পর্শ করে পড়া যাবে। কেননা শুধুমাত্র কুরআন মাজীদ অপবিত্র অবস্থায় স্পর্শ করে পড়া নিষেধ। মহান আল্লাহ বলেন, ‘পুত-পবিত্ররা ছাড়া কেউ তা স্পর্শ করে না’ (ওয়াক্বিয়াহ, ৭৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কুরআন যেন পবিত্র ছাড়া কেউ স্পর্শ না করে’ (মুওয়াত্ত্বা মালেক, হা/৬৮০; ইরওয়াউল গালীল, হা/১২২, ১/১৫৮ পৃঃ; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৭৭৮০)। তবে যিকির হিসাবে স্পর্শ ছাড়াই পড়া যাবে (মুসলিম, হা/৩৭৩)।
-শাহরিয়ার কবির
গনকপাড়া, রাজশাহী।
