উত্তর : হ্যাঁ, উক্ত গাভীর গোশত খাওয়া যাবে। এমনকি রুচি হলে পেটের বাচ্চাও খেতে পারে। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম হে আল্লাহ্র রাসূল! আমরা উটনী, গাভী ও ছাগী যবেহ করি এবং কখনো কখনো আমরা তার পেটে বাচ্চা পাই। আমরা ঐ বাচ্চা ফেলে দিব, না খাব? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের ইচ্ছা হলে খাও। কারণ বাচ্চার মাকে যবেহ করা বাচ্চাকে যবেহ করার শামিল’ (আবুদাঊদ, হা/২৮২৭; ইবনু মাজাহ, হা/৩১৯৯; মিশকাত, হা/৪০৯১-৯২)।
প্রশ্নকারী : আয়নাল হক্ব
মোহনপুর, রাজশাহী।
