কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ছালাতে রুকূ, সিজদা ও বৈঠকের সময় দৃষ্টি কোথায় রাখবে?

উত্তর : ছালাতে ক্বিয়াম-ক্বুঊদ ও রুকূ-সিজদাসহ সর্বাবস্থায় দৃষ্টি থাকবে সিজদার স্থান বরাবর (মুস্তাদরাক হাকেম, হা/১৭৬১; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১০০০৮; ছিফাতু ছালাতিন নবী, পৃঃ ৮৯; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৩৫৪-এর আলোচনা দ্রঃ)। তবে বৈঠকের সময় ডান হাতের আঙ্গুলগুলোকে ৫৩-এর মত মুষ্টিবদ্ধ রেখে শাহাদাত বা তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করবে ও তার দিকে দৃষ্টি রাখবে (নাসাঈ, হা/১২৭৫; ছহীহ ইবনু হিববান, হা/১৯৪৪; ছহীহ ইবনু খুযায়মা, হা/৭১৮)।

-রাজন আহমাদ

পাটগ্রাম, লালমণিরহাট।


Magazine