উত্তর: বর্তমানে অধিকাংশ নারীরা মাসিক চলাকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করছে। ডাক্তারদের মত অনুযায়ী এই প্যাডের ব্যবহার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। সুতরাং এই প্যাড ব্যবহার করা জায়েয (আবূ দাঊদ, হা/২৮৭)। স্যানিটারি প্যাডের ব্যবস্থাপনা বিদ্যমান থাকা অবস্থায় মেন্সট্রুয়াল কাপ (সিলিকন বা বিশেষ রাবার দ্বারা তৈরি কাপ সদৃশ বস্তু, যা মাসিক চলাকালীন সময়ে ব্যবহার করা হয়) ব্যবহার করা জায়েয নয়। কারণ এই কাপ লজ্জাস্থানের ভেতরে প্রবেশ করিয়ে ব্যবহার করতে হয়। এতে যৌন উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। পাশাপাশি কুমারী নারীদের কুমারিত্বের পর্দা বিদীর্ণ হওয়ার প্রবল আশঙ্কা থাকে।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান বিন আব্দুস সাত্তার
গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
