কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): সরকারি রাস্তা বা ফুটপাতের জায়গায় স্থানীয় প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে দোকান/অস্থায়ী ভ্যান বসিয়ে ব্যবসা করা কি জায়েয হবে? যদি জায়েয না হয়, তাহলে এটা কোন ধরণের গুনাহ হবে?

উত্তর: সাধারণত সরকারি রাস্তা বা ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত। যদি সেখানে দোকান বা অস্থায়ী ভ্যান বসানোর কারণে জনসাধারণের চলাচলে অসুবিধা হয় এবং তাদের কষ্ট হয়, তাহলে তা জায়েয নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বৈধভাবে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী দোকান বা ভ্যান বসানোর অনুমতি দেয় এবং এতে মানুষের চলাচলে ক্ষতি না হয়, তাহলে সেই অনুমতির সীমার মধ্যে ব্যবসা করা জায়েয (ছহীহ বুখারী, হা/২৪৬৫)। অনথ্যায় জায়েয নয়।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine