কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : তাহাজ্জুদের ছালাত অন্ধকারে পড়া যাবে কি?

উত্তর : হ্যাঁ, পড়া যাবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, (এক রাত্রে) আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিছানা থেকে হারিয়ে ফেললাম। খুঁজতে গিয়ে আমার হাত পড়ল তার দুই পায়ের পাতার পেটে। তখন তিনি সিজদায় ছিলেন এবং পায়ের পাতাদ্বয় খাড়া ছিল। আর তিনি বলছিলেন, ‘হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি/ ক্রোধ থেকে আশ্রয় চাচ্ছি। তোমার ক্ষমার মাধ্যমে শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। তোমার মাধ্যমে তোমার থেকে আশ্রয় চাচ্ছি। আমি তোমার গুণগান করে শেষ করতে পারি না। তুমি তেমনই, যেমনটা তুমি তোমার গুণাগুণ বর্ণনা করেছ’ (ছহীহ মুসলিম, হা/৪৮৬; মিশকাত, হা/৮৯৬)।

-ইবনে শাহরিয়ার ইমন

মান্দা, নওগাঁ।


Magazine