কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : যারা যাদু দেখায় ও ভেলকিবাজি করে তাদের ছালাত ও যাকাত কবুল হবে কি?

উত্তর : যাদু সত্য। কিন্তু যাদু বিদ্যা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম (ছহীহ বুখারী, হা/২৭৬৭; ছহীহ মুসলিম, হা/২৭২; নাসাঈ, হা/৩৬৭১; আবুদাঊদ, হা/২৮৭৪; তাহক্বীক্ব মিশকাত, হা/৫২)। যাদু দেখালে ও ভেলকিবাজী করলে, আমল বিনষ্ট হয়ে যাবে। তাদের আমল কবুল হওয়া না হওয়ার কী আছে? তারা হত্যারযোগ্য। আমর ইবনু দীনার (রাঃ) হতে বর্ণিত, তিনি বাজালা ইবনু আবাদা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, তিনি বলেন, ওমর (রাঃ) মুসলিম গভর্নরদের কাছে লিখিত ফরমান জারি করেন যে, তোমরা প্রত্যেক পুরুষ ও মহিলা যাদুকরকে হত্যা করে ফেল। বর্ণনাকারী বলেন, এই ফরমানে আমরা তিনজন যাদুকরকে হত্যা করি (বায়হাক্বী, সুনানে কুবরা, হা/১৬৯৪০; সুনানে ছুগরা, হা/৩১৯৫; আল-জামঊ‘ বায়নাছ ছহীহাঈন, হা/১৬৬; আহমাদ, হা/১৬৫৭; আবুদাঊদ, হা/৩০৪৩)।

-সিদ্দাতুল হাসান হাবীব

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine