উত্তর: যেসব ফসল জমিতে উৎপন্ন হয়ে মানুষের সাধারণ খাদ্য হিসাবে বিবেচিত হয় এবং তা ওযন ও গুদামজাত করা যায়, সে সকল ফসলেই কেবল ওশর ফরয। যেমন- ধান, ভুট্টা। আর শাক-সবজি বা কাঁচা মালের কোনো ওশর নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শাক-সবজিতে কোনো যাকাত (ওশর) নেই’ (মুসনাদে বাযযার, হা/৯৪০; মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৭১৮৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বৃষ্টি ও ঝর্ণার পানিতে উৎপন্ন ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের ওশর (১০ ভাগের এক ভাগ) এবং সেচ পানিতে হলে অর্ধ-ওশর (২০ ভাগের এক ভাগ) যাকাত ওয়াজিব’ (ছহীহ বুখারী, হা/১৪৮৩)। সুতরাং সেচ দিয়ে উৎপাদিত ধান আর ভুট্টায় ২০ মণে ১ মণ ওশর দিতে হবে। আর পেঁয়াজ, রসুনে কোনো ওশর নেই।
প্রশ্নকারী : মো. রুবেল মণ্ডল
বাকিগঞ্জ, ফরিদপুর।
