উত্তর : পায়খানার ট্যাংকি, হাউজ কিংবা পায়খানার ছাদের উপর ছালাত আদায় করাতে শারঈ কোন নিষেধাজ্ঞা নেই। কারণ উপরে ছাদ কিংবা ছাদের ন্যায় ঢাকনা থাকার কারণে স্থানটি পবিত্র। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাদের জন্য সমগ্র যমীনকে সিজদার স্থান এবং মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে’ (ছহীহ মুসলিম, হা/৫২২; মিশকাত, হা/৫২৬; আবুদাঊদ হা/৪৮৯)। অন্য হাদীছে বলা হয়েছে, ‘কবরস্থান এবং টয়লেট ছাড়া সমগ্র যমীন হচ্ছে মসজিদ’ (আবুদাঊদ, হা/৪৯২)। লক্ষণীয় হল, টয়লেটের মধ্যে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। টয়লেটের ছাদ কিংবা ট্যাংকি এ নিষেধের অন্তর্ভুক্ত নয়।
প্রশ্নকারী : শিরিনা খাতুন
মান্দা, নওগাঁ।
