কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): ফ্রেশি ফ্রাম উগান্ডা ৫,০০০ একর জমিতে একটি কৃষি প্রজেক্ট শুরু করেছে—১,০০০ একর ক্রয় এবং ৪,০০০ একর ২৫ বছরের জন্য লিজ নেওয়া। এখানে গরু, দুম্বা, মাছ, কফি, ড্রাগন ফল, সানফ্লাওয়ারসহ বিভিন্ন চাষাবাদ করা হবে। মোট ১৫,০০০ শেয়ার, প্রতি শেয়ার ১,০০০ ডলার। চাষাবাদ না থাকায় প্রথম ৩ বছর কোনো রিটার্ন নেই, এরপর লাভ শেয়ার হবে (কোম্পানি ৫০%, শেয়ারহোল্ডার ৫০%)। প্রশ্ন হলো, আমি ২টি শেয়ার নিয়েছি—এই বিনিয়োগের শারঈ বিধান কী? এবং এতে যাকাত কীভাবে নির্ধারিত হবে?

উত্তর: ক. প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত বিনিয়োগ জায়েয (ছহীহ বুখারী, হা/২৪৮৭)। খ. উক্ত দুটি শেয়ার প্রশ্নকর্তার মূলধন। এই মূলধনের মূল্য যাকাতের নিসাব পরিমাণ হলে এবং তার উপর এক বছর অতিবাহিত হলে তার উপর যাকাত ফরয। নিসাব ঠিক থাকার শর্তে প্রতি বছর যাকাত আদায় করা আবশ্যক। এতে লভ্যাংশ আসলে নিসাবের সাথে তা মিলিয়ে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : আরিফ মুন্না

ঢাকা।

Magazine