কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : পাশাপাশি দুটি জামে‘ মসজিদে (২০০-৩০০ গজ) দীর্ঘদিন ধরে কিছু মুছল্লী কাছের মসজিদ ডিঙ্গিয়ে দূরের মসজিদে ছালাত আদায় করছেন। এতো পাশাপাশি মসজিদ এবং বর্ণিত অবস্থায় ছালাত আদায় সঠিক হচ্ছে কি?

উত্তর : আক্বীদাগত কোন ত্রুটি না থাকলে বা নছীহতগত কোন ব্যাপার না থাকলে পাশের মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে নেকীর উদ্দেশ্যে সফর করতে নিষেধ করেছেন। মসজিদ তিনটি হল, মসজিদে হারাম, মসজিদে আক্বছা ও মসজিতে নববী’ (ছহীহ বুখারী, হা/১১৮৯; ছহীহ মুসলিম, হা/১৩৯৭; মিশকাত, হা/৬৯৩)। অতএব সামাজিক কোন সমস্যাকে সামনে রেখে পাশের মসজিদ ছেড়ে দূরের মসজিদে যাওয়া যাবে না।

-তাওফীক বিন ইছার উদ্দীন

বাগমারা, রাজশাহী।


Magazine