কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : চিকিৎসার জন্য যাদুকরের কাছে যাওয়া যাবে কি?

উত্তর : যাদুতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য বা জাদু নষ্ট করার জন্য যাদুকরের নিকট যাওয়া যায়। ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনুল মুসাইয়্যিবকে বললাম, কোন এক ব্যক্তির রোগ হয়েছে অথবা স্বীয় স্ত্রী হতে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এমন ব্যক্তিকে যাদুমুক্ত করা অথবা তার থেকে যাদুর বন্ধন খুলে দেয়া বৈধ কি? তিনি বললেন, তাতে কোন দোষ নেই। কারণ তারা এর দ্বারা সংশোধন করতে চায়। সুতরাং যাতে উপকার সাধন হয় তা নিষিদ্ধ নয় (বুখারী, ‘যাদুর চিকিৎসা করা যাবে কি-না?’ অধ্যায়; সিলসিলা ছহীহাহ, ৬/২৫৯ পৃঃ, হা/২৭৬০-এর আলোচনা দ্রঃ)। তবে স্বাভাবিক অবস্থায় প্রতিরোধক যাদু বৈধ নয়। কেননা তা শয়তানী আমল (আবুদাঊদ, হা/৩৮৬৮, সনদ ছহীহ)।

-সোহেল রানা

দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine