উত্তর : এ মর্মে স্পষ্ট কোনো দলীল পাওয়া যায় না। তবে ঘুমানোর পূর্বে দু‘আ পড়ার যে হাদীছগুলো রয়েছে তার সারমর্মের দিকে লক্ষ্য করে কেউ চাইলে ঘুম ভাঙ্গার পর যতোবারই ঘুমাবে ততোবারই দু‘আ পড়ে ঘুমানো উত্তম। কেননা ঘুমানোর সময় নিজেকে আল্লাহ তা‘আলার প্রতি সমর্পণ করা হয়। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিতে শয্যাগ্রহণ করতেন, তখন বলতেন, ‘আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্ইয়া’ অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার নামে মৃত্যুবরণ করি ও জীবিত হই এবং যখন (ঘুম হতে) উঠতেন তখন বলতেন, ‘আলহামদু লিল্লা হিল্লাযী আহ্ইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর’ অর্থাৎ ‘যাবতীয় প্রশংসা মহান আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর প্রত্যাবর্তন তাঁরই দিকে (ছহীহ বুখারী, হা/৬৩১২)।
-মুহাম্মাদ হাফিয
কালিয়াকৈর, গাজীপুর।
