উত্তর : মানতের বিষয়টি মানতকারীর নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যদি তিনি নিজে ও পরিবার-পরিজনের সকলের খাওয়ার নিয়তে মানত করেন, তাহলে অবশ্যই তিনি তা খেতে পারেন। আর যদি ফকীর-মিসকীনকে বা এলাকার অসহায় ব্যক্তিদের খাওয়ানোর নিয়তে মানত করেন, তাহলে তিনি তা খেতে পারবেন না (মুসলিম হা/১৬৫৩; আবুদাঊদ হা/৩২৫৫)।
-আরীফ সরকার
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
