উত্তর : যাবে না। কেননা ‘ছাদিক্ব’ নামটি আল্লাহ্র নাম সমূহের অন্তর্ভুক্ত নয়। আর আল্লাহ্র নাম ছাড়া কোন নামের প্রথমেعبد শব্দ যোগ করা যাবে না। আব্দুর রহমান ইবনু আওফ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জাহেলী যুগে আমার নাম ছিল ‘আবদে আমর’ (عبد عمرو) বা আমরের বান্দা। যখন আমি ইসলাম গ্রহণ করলাম তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম (পরিবর্তন করে) রাখলেন আব্দুর রহমান (মুসতাদরাকে হাকেম, হা/৭৭৩১)।
-ছাদীকুল ইসলাম
পুঠিয়া, রাজশাহী।
