উত্তর : বিতর ছালাতে সূরা ইখলাছ, ফালাক্ব, নাছ পাঠ করা সুন্নাত। তবে অন্য সূরা দিয়েও বিতর পড়া যায়। কেননা মহান আল্লাহ বলেন, ‘কুরআনের যা (তোমার জন্য) সহজ তা পাঠ কর’ (সূরা মুযযাম্মিল, ২০)। বিতর ছালাত পড়ার পদ্ধতি হল, বিতর এক রাক‘আত পড়লে তার জন্য কোন সূরা নির্ধারিত নেই। আর যদি তিন রাক‘আত পড়ে তাহলে প্রথম রাক‘আতে সূরা ‘আলা, দ্বিতীয় রাক‘আতে সূরা কাফিরূন এবং তৃতীয় রাক‘আতে ইখলাছ, ফালাক্ব ও নাছ পড়বে (আবুদাঊদ, হা/১২১৩; নাসাঈ, হা/১৭১১)।
-আব্দুর রহমান
গাংনী, মেহেরপুর।
