উত্তর: কোনো মসজিদকে কেন্দ্র করে এই বিশ্বাস রাখা যে, সেটি অলৌকিকভাবে রাতারাতি মাটি থেকে উঠে এসেছে অথবা সেখানে মানত করলে রোগমুক্তি, সন্তান লাভ, বিপদ দূর হওয়া ইত্যাদি বিশেষ বরকত পাওয়া যায়, এগুলো কুসংস্কার ও শিরক। মানত আল্লাহ তাআলার ইবাদত (আল-হজ্জ, ২২/২৯)। মানত কেবল আল্লাহর জন্যই হতে হবে (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)। সুতরাং অসুস্থতা থেকে আরোগ্য চাইতে হলে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মাসজিদ, কবর বা বিশেষ স্থানের সাথে মানতকে জড়িয়ে দেওয়া এবং সেখান থেকে বিশেষ বরকত প্রত্যাশা করা শিরক। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য; সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না’ (আল-জিন, ৭২/১৮)।
প্রশ্নকারী : মোহাম্মদ সিয়াম
কুষ্টিয়া সদর।
