কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছহীহ পদ্ধতিতে ঝাড়ফুঁক করার নিয়ম কী?

উত্তর : ছহীহ পদ্ধতিতে ঝাড়ফুঁক করার নিয়ম হল, (ক) অসুস্থ ব্যক্তি দু‘আ পড়ে নিজের শরীরের উপর ফুঁ দিবে এবং নিজের হাত দ্বারা শরীর মুছে ফেলবে। (খ) ঝাড়ফুঁককারী অসুস্থ ব্যক্তির পাশে বসে তার গায়ে ফুঁক দিবে। তার শরীরে হাত বুলিয়েও ফুঁক দিতে পারে। তবে নারী-পুরুষ পরস্পর পরস্পরের শরীরে হাত বুলিয়ে ঝাড়ফুঁক করাতে পারবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন সূরা ফালাক্ব ও নাস দ্বারা নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীরে মুছে ফেলতেন। এরপর যখন তিনি মৃত্যুরোগে আক্রান্ত হলেন, তখন আমি আশ্রয় প্রার্থনার সূরা দু’টি পড়ে তাঁর শরীরে ফুঁ দিতাম। আর আমি তাঁর হাত দ্বারাই তাঁর শরীর মুছে দিতাম (ছহীহ বুখারী, হা/৪৪৩৯; ছহীহ মুসলিম, হা/২১৯২; মিশকাত, হা/১৫৩২)।

প্রশ্নকারী : আলমগীর

ইসলামপুর, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine