উত্তর : মুছল্লীর সিজদা করতে যতটুকু জায়গা লাগে তার বাইরে দিয়ে অতিক্রম করা যায়। আবু সাঈদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ কোন কিছু সুতরা রেখে ছালাত আদায় করে, অতঃপর কেউ তার সামনে দিয়ে (সুতরার ভিতর দিয়ে) অতিক্রম করতে চায়, সে যেন তাকে বাধা প্রদান করে। এরপরেও যদি সে যেতে চায় তাহলে যেন তাকে শক্তভাবে বাধা দেয়। কারণ সে শয়তান’ (ছহীহ বুখারী, হা/৫০৯; ছহীহ মুসলিম, হা/৫০৫) অত্র হাদীছে অতিক্রমকারীকে বাধা প্রদান করার কথা বলা হয়েছে। আর এ কথা সবার নিকট স্পষ্ট যে, সিজদার সীমানার বাইরে গিয়ে বাধা দেয়া সম্ভব নয়। কারণ এতে মুছল্লীর ছালাতে বিঘ্ন ঘটে। তাই মুছল্লীর নাগালের বাইরে দিয়ে কেউ গেলে যেতে পারে।
- হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
