উত্তর: যদি বিদ্যুতের সংযোগ বৈধভাবে নেওয়া হয়ে থাকে এবং আপনি নিজে অনলাইনে কোনো হারাম কাজে জড়িত না থাকেন, তাহলে সেই বিদ্যুৎ ব্যবহার করে কম্পিউটারে বৈধ (হালাল) কাজ করে অর্জিত আয় হালাল হবে। যদিও বিদ্যুতের মিটার, লাইন বা বিল হারাম অর্থ দিয়ে পরিশোধ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)। তিনি আরও বলেন, ‘কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না’ (আল-আনআম, ৬/১৬৪)। কোনো ব্যক্তি যদি হারাম পদ্ধতিতে সম্পদ অর্জন করে, তবে সেই গুনাহ অর্জনকারীর উপর বর্তায়; আর যে ব্যক্তি তার কাছ থেকে বৈধ উপায়ে তা গ্রহণ করে, তার উপর সেই গুনাহ বর্তায় না (মাজমূউ আল-ফাতাওয়া, ২৯/৩০৭–৩০৮)।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম রেজা
মৌলভীবাজার।
