উত্তর : শিশু জন্মের সপ্তম দিনে আক্বীক্বা করতে হবে। এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। সামুরা ইবনু জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘শিশু আক্বীকার সাথে আবদ্ধ থাকে। জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু যবেহ করা হবে, তার মাথা কামানো হবে এবং তার নাম রাখা হবে’ (আবুদাঊদ, হা/২৮৩৫; তিরমিযী, হা/১৫১৬; নাসাঈ, হা/৪২১৮; বুলূগুল মারাম, হা/১৩৬০; মিশকাত, হা/৪১৫৩, ৫৮)। সপ্তম দিনের পরে আক্বীক্বা করার ব্যাপারে যে হাদীছগুলো এসেছে এর সবগুলোই যঈফ ও জাল (বুলূগুল মারাম, হা/১৩৬০-এর টীকা দ্র., ইতহাফুল কিরাম, পৃ. ৪০৭)। অতএব বর্তমানে তাদের আক্বীক্বা করার কোনো আবশ্যকতা নেই।
-লিমন সরকার
বিরল, দিনাজপুর।
