কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : মাযহাবী মসজিদে আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা হয় না। বিধায় আমি কি আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করতে পারি? না দেরীতে হলেও উক্ত মসজিদে জামা‘আতে ছালাত আদায় করা উত্তম হবে?

উত্তর : যদি কোথাও আওয়াল ওয়াক্তে ছালাত আদায় না করা হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোত্তম পন্থা হল, আওয়াল ওয়াক্তে বাড়ীতে ছালাত আদায় করে নেওয়া। অতঃপর জামা‘আতের সময় হলে মুছল্লীদের সাথে জামা‘আতে ছালাত আদায় করা। (ছহীহ মুসলিম, হা/৬৪৮, মিশকাত, হা/৬০০)।

প্রশ্নকারী : কামরুযযামান

আদমদিঘি, বগুড়া।


Magazine