উত্তর: জীবিত বা মৃত মানুষের ছবি ঘরে প্রকাশ্যে ঝুলানো যাবে না, এমনকি অ্যালবামেও রাখা যাবে না এবং ছবি ঘরে থাকলে সেখানে ফেরেশতা প্রবেশ করবে না। আবূ তালহা রাযিয়াল্লাহু আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ‘যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতামণ্ডলী প্রবেশ করে না’ (ছহীহ বুখারী, হা/৩৩২২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কোনো বালিশ বা গদিতে ছবি দেখে দরজার বাইরেই দাঁড়িয়ে থেকেছেন, ভেতরে প্রবশে করেননি (ছহীহ বুখারী, হা/৫১৮১)। ছবিযুক্ত কাপড় দেখে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহু-এর বাড়ি থেকে ফিরে এসেছেন, দাওয়াত গ্রহণ করেননি (ইবনু মাজাহ, হা/৩৩৬০)।
প্রশ্নকারী : সাদেক হোসেন
ঢাকা।
