কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): ইসলামবিদ্বেষী বা অমুসলিম লেখকের সাহিত্যের বই পড়া যাবে কি?

উত্তর: প্রত্যেক মুসলিম যিনি আক্বীদা ও শরীআতের জ্ঞানে পরিপক্ব নন, তার জন্য ইসলামবিদ্বেষী বা অমুসলিম লেখকের সাহিত্যের বই পড়া থেকে বিরত থাকা উচিত। জাবের বিন আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, যখন তিনি উমার রাযিয়াল্লাহু আনহু-এর কাছে একটি পৃষ্ঠা দেখলেন যাতে তাওরাতের কিছু লেখা ছিল। তিনি বললেন, ‘হে ইবনুল খাত্তাব! তুমি কি সন্দেহে পড়ে গেলে? আমি কি তোমাদের কাছে (দ্বীন) পরিষ্কার ও নির্মল অবস্থায় নিয়ে আসিনি? আমার ভাই মূসা যদি আজ জীবিত থাকতেন, তবে তাঁর পক্ষে আমাকে অনুসরণ করা ছাড়া কোনো পথ থাকত না’ (আহমাদ, হা/১৫১৫৬; দারেমী, হা/৪৪৯)। তবে আক্বীদা ও শরীআতের জ্ঞানে পরিপক্ব আলেম ও সচেতন ব্যক্তিগণ জরুরী প্রয়োজনে তা পড়তে পারে। যেমন- তাদের সংশয়গুলো রদ করা, জাতিকে তাদের বিভ্রান্তিকর তথ্যগুলো সম্পর্কে সচেতন করা ইত্যাদি।

প্রশ্নকারী : সাবের আলী

রংপুর।


Magazine