কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে মুসলিমদের উপর বিধর্মীরা নির্যাতন চালাচ্ছে। এমতাবস্থায় কোন এলাকার মুসলিম ব্যক্তি তার পাশে বসবাসরত বিধর্মীদেরকে বায়তুলমালের অংশ বা কুরবানীর গোশত প্রদান করতে পারে কি?

উত্তর : বায়তুলমাল বা যাকাতের একটা অংশ অমুসলিমদেরকে দেওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন। আর তা হচ্ছে তাদেরকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য (তওবা, ৬০)। সুতরাং প্রতিবেশী অমুসলিমদের বিষয়টি যদি অনুরূপ হয়ে থাকে তাহলে যাকাতের একটা অংশ তাদেরকে দেওয়াই উত্তম। সরাসরি যাকাতের অংশ অমুসলিমদেরকে দেয়ার ব্যাপারে কোন বিধান শরী‘আতে নেই। তবে যেকোন ব্যক্তি চাইতে আসলে তাকে সাহায্য করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর তাদের সম্পদে নির্ধারিত হক্বব আছে। ভিক্ষুক ও বঞ্চিতদের’ (মা‘আরিজ, ২৪-২৫)। অন্যত্র তিনি বলেন, ‘আর ভিক্ষুককে ধমক দিও না’ (যুহা, ১০)। অনুরূপ কুরবানীর গোশত তাদের দেয়া যেতে পারে।

-রূহুল মিঞা

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine