উত্তর : এমতাবস্থায় বরপক্ষকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং এমন ছেলে খুঁজতে হবে, যে যৌতুকের মতো হারাম পন্থা অবলম্বন করবে না। তবে কোনোমতেই সম্ভব নাহলে কনে পক্ষ মাযলূম বলে গণ্য হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযলূমকে সাহায্য করতে বলেছেন। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার ভাইকে সাহায্য করো, অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! অত্যাচারিতকে তো সাহয্য করব, কিন্তু অত্যাচারীকে কীভাবে সাহয্য করব? তিনি বললেন, তাকে অত্যাচার করা হতে বিরত রাখো। ইহাই হলো তার প্রতি তোমার সাহায্য (ছহীহ বুখারী, হা/২৪৪৪; ছহীহ মুসলিম, হা/২৫৮৪; মিশকাত, হা/৪৯৫৭)। সুতরাং কেউ তাকে সাহায্য করলে পাপ হবে না। বরং সাহায্য করার কারণে নেকী হবে।
-জাহিদ বিন আনোয়ার
সাঘাটা, গাইবান্ধা।
