উত্তর: ছিয়াম ভঙ্গের কারণগুলো নিম্নরূপ- ১. ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা অথবা এর স্থলাভিষিক্ত এমন কিছু গ্রহণ করা (আল-বাকারা, ২/১৮৭; ছহীহ বুখারী, হা/১৯৩৩)। ২. স্ত্রী সহবাস করা বা ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো (ছহীহ বুখারী, হা/১৯৩৬)। ৩. ইচ্ছাকৃতভাবে বমি করা (তিরমিযী, হা/৭২০)। ৪. হায়েয বা নিফাস শুরু হওয়া (ছহীহ বুখারী, হা/৩০৪)।
প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার
হারাগাছ, রংপুর।
