কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমাদের গ্রামে অনেকে বলে,পেটের ছিয়ামের সাথে সাথে হাতের ছিয়াম, চোখের ছিয়াম, কানের ছিয়াম ও হৃদয়ের ছিয়ামও রাখতে হয়; না হলে ছিয়াম হবে না। যেমন- কানের ছিয়ামনোংরা ও অশ্লীল কথা না শোনা। এসব কথারর কোনো ভিত্তি আছে কি?

উত্তর: উক্ত কথাগুলো হুবহু কুরআন-সুন্নাহতে আমরা পাইনি। তবে আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে একটি হাদীছ বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যার উপর ভিত্তি করে কাজ করা থেকে বিরত থাকল না, তার ছিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নেই (অর্থাৎ তার ছিয়াম আল্লাহ কবুল করবেন না)’ (ছহীহ বুখারী, হা/১৯০৩)। সুতরাং ছিয়াম অবস্থায় গুনাহ করলে ছিয়াম সম্পূর্ণ হবে না এবং কবুল হবে না (ফাতহুল বারী, ৪/১১৭)।

প্রশ্নকারী : সারওয়ার হোসাইন

লালমনিরহাট।


Magazine