উত্তর : এতে দুই ধরনের ফযীলত আছে। যথা- (১) জাহান্নাম থেকে মুক্তি ও (২) মুনাফিক্বী থেকে মুক্তি। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত তাকবীরে উলা বা তাহরীমাসহ আল্লাহর জন্যে জামা‘আতে ছালাত আদায় করে তার জন্য দুই প্রকার মুক্তি বরাদ্দ করা হয়। তা হলো, জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিক্বী থেকে মুক্তি (তিরমিযী, হা/২৪১; সিলসিলা ছহীহা, হা/১৯৭৯; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৪০৯; ছহীহ আল জামি, হা/৬৩৬৫)।
-সোহাগ
রানীরবন্দর, দিনাজপুর।
