কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : জুম‘আর ফরয ছালাতের পরের সুন্নাত কত রাক‘আত এবং তা কীভাবে আদায় করবে?

উত্তর : জুম‘আর ফরয ছালাতের পর মসজিদে সুন্নাত পড়তে চাইলে চার রাক‘আত পড়বে। এই চার রাক‘আত এক সালাম বা দুই সালাম উভয়ভাবে পড়া যায়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ যদি জুম‘আর পর ছালাত আদায় করতে চায়, সে যেন চার রাক‘আত পড়ে’ (ছহীহ মুসলিম, হা/৮৮১; মিশকাত, হা/১১৬৬; তিরমিযী, হা/৫২২-২৩)। আর বাড়ীতে পড়লে দু’রাক‘আত পড়বে (ইবনু মাজাহ, হা/১১৩০; তিরমিযী, হা/৫২২; ছহীহ আবুদাঊদ, হা/১০৩৭)। তবে মসজিদেও চার ও দুই কিংবা দুই ও চার রাক‘আত করে মোট ছয় রাক‘আত সুন্নাত পড়া যায় (তিরমিযী, হা/৫২৩)।

-কাওছার আলী

বিরল, দিনাজপুর।


Magazine