উত্তর: শহীদের মৃত্যু নেই- কথাটি প্রকৃত অর্থে প্রয়োগ করা হয় না, বরং শহীদের মর্যাদা বুঝাতে রূপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন, وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ ‘যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পার না’ (আল-বাকারা, ২/১৫৪)। সুতরাং রূপক অর্থে উক্ত কথা বলা যায়। আর মৃত্যুর পর বারযাখী জীবনে রূহের বিভিন্ন স্তর হয়ে থাকে, যেমন- কেউ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায়, কেউ আল্লাহর আরশের নিচে ঝুলন্ত থাকে, নবীগণ বারযাখী জগতে সরাসরি জীবিত আছেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা বারযাখী জগতে জীবিত থাকে অর্থাৎ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায় (ছহীহ মুসলিম, হা/১৮৮৭)।
প্রশ্নকারী : ওমিদ হাসান, টাঙ্গাইল।
