কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : মুশরিক পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি?

উত্তর : পিতা-মাতা যদি মুশরিক হয়, তাহলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘নবী এবং মুমিনদের জন্য বৈধ নয়, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। যদিও তারা নিকটাত্মীয় হয়’ (তওবা, ১১৩)। তবে তারা জীবিত থাকাকালীন তাদের জন্য হেদায়াতের দু‘আ করা যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউস গোত্রের হেদায়াতের জন্য দু‘আ করেছেন’ (ছহীহ বুখারী, হা/২৯৩৭; ২৫২৪; মিশকাত, হা/৫৯৯৬)

-রবীউল আওয়াল

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine