উত্তর : কুরবানী দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং সামর্থ্য থাকার পরেও কেউ কুরবানী না করলে সে পাপী হবে না। আবু সারীহা (অর্থাৎ হুযায়ফা ইবনু উসাইদ আল-গিফারী) (রাঃ) বলেন, আবুবকর এবং ওমর (রাঃ) কুরবানী দিতেন না, লোকেরা তাদের অনুসরণ করে কুরবানী দেয়া যরূরী মনে করবে তাই’ (বায়হাক্বী, হা/৯/২৯৫; ইরওয়াউল গালীল, ৪/৩৫৫ পৃঃ)। আবু মাসঊদ আল-আনছারী (রাঃ) বলেছেন, ‘সামর্থ্য থাকার পরেও আমি কুরবানী দেয় না এই আশঙ্কায় যে, আমার প্রতিবেশীগণ হয়ত মনে করবে কুরবানী দেয়া আমার জন্য যরূরী’ (ইরওয়াউল গালীল, ৪/৩৫৫ পৃঃ)। উল্লেখ্য যে, কুরবানী দেয়া ওয়াজিব বা ন্যূনতমপক্ষে মুস্তাহাব হওয়ার পক্ষে বর্ণিত হাদীছগুলোর সবগুলোই দুর্বল। যদিও কোন কোন বিদ্বান সেগুলোকে হাসান বলতে চেয়েছেন।
-বারকুল্লাহ
নলডাঙ্গা, নাটোর।
